গৌরনদী-আগৈলঝাড়ায় তৃণমূলকে সংগঠিত করার বার্তা মন্ত্রী জহির উদ্দিন স্বপনের

হোম পেজ » বরিশাল » গৌরনদী-আগৈলঝাড়ায় তৃণমূলকে সংগঠিত করার বার্তা মন্ত্রী জহির উদ্দিন স্বপনের
রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬


 

গৌরনদী-আগৈলঝাড়ায় তৃণমূলকে সংগঠিত করার বার্তা জহির উদ্দিন স্বপনের

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী-আগৈলঝাড়া এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গৌরনদী বাসস্ট্যান্ড সরকারি অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

মন্ত্রী বলেন, দলের তৃণমূল পর্যায়কে আরও সুসংগঠিত করতে ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব মো. জহির সাজ্জাদ হান্নান শরীফ, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাকির শরীফ, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মো. জাকির হোসেন রাজা, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, পৌর যুবদলের নেতা মো. রিয়াজ ভুঁইয়াসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ সময়: ১৭:১৭:৩৮ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ