বরগুনা-১: বিএনপি প্রার্থীর কটুক্তি ভিডিও ভাইরাল, প্রতিদ্বন্দ্বি প্রার্থীর তদন্ত দাবি

হোম » লিড নিউজ » বরগুনা-১: বিএনপি প্রার্থীর কটুক্তি ভিডিও ভাইরাল, প্রতিদ্বন্দ্বি প্রার্থীর তদন্ত দাবি
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬


 

বরগুনা-১: বিএনপি প্রার্থীর কটুক্তি ভিডিও ভাইরাল, প্রতিদ্বন্দ্বি প্রার্থীর তদন্ত দাবি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার একটি কটুক্তিমূলক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ভোটারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারনা গত ২২ জানুয়ারি শুরু হয়। বরগুনা সদর ইউনিয়নের সম্প্রতিক এক নির্বাচনী জনসভায় বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি জেলা বিএনপির সভাপতি ধরেন আরেকজন এমপি হইল, জিগায় কেডা? … তবে হইলো কি আমি সভাপতি থাকলে আপনাদের উন্নয়ন করতে পারবো না? উন্নয়ন করতে হলে আমাকে বানাইতে হবে এমপি।’ তার ২৫ সেকেন্ডের এই বক্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, একজন এমপি প্রার্থী হয়ে অন্য প্রার্থীকে কটুক্তি করা বোধগম্য নয়। তারা বলেন, এমন বক্তব্য দেয়া ঠিক হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, ‘একজন প্রার্থী হয়ে অন্য প্রতিদ্বন্দ্বিকে এমন কটুক্তিমূলক কথা বলা উচিত নয়। প্রশাসনকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৫৪ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ