বাগেরহাট-৩ নকল ব্যালট নিয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান ধানের শীষ প্রার্থীর

হোম পেজ » খুলনা » বাগেরহাট-৩ নকল ব্যালট নিয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান ধানের শীষ প্রার্থীর
বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬


 

নকল ব্যালট নিয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান ধানের শীষ প্রার্থীর

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কোথাও নকল ব্যালট বা শিল তৈরি করা হচ্ছে কিনা তা লক্ষ রাখার জন্য। বৃহস্পতিবার দুপুরে মোংলা শ্রমিক সংঘ মাঠে ধানের শীষের গণমিছিল ও গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

 

ধানের শীষের গণমিছিলটি শহর প্রদক্ষিণ করে শ্রমিক সংঘের সামনে এক পথসভায় মিলিত হয়। এ সময় পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জুলফিকার আলী এবং প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতা বক্তব্য রাখেন।

 

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সারাদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে এবং কোথাও নকল শিল বা ব্যালট পেপার তৈরি হচ্ছে কিনা তা নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে, তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫১ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ