সর্বশেষ
কলাপাড়ায় অশ্লীল ভিডিও ভাইরাল খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত কুয়াকাটায় ঈদ উপলক্ষে সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ মহিপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়াধীন: জেলা ও দায়রা জজ অবৈধ বালু উত্তোলন বাবুগঞ্জে দুই ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা বরগুনায় চীফ হুইপ নুরুল ইসলাম মনি’র তিন দিনের সফর স্থগিত বাবুগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল ‘ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের কথা ভুলে গেছে বিএনপি’ গৌরনদীতে বিএনপি নেতা সরোয়ার আলম বিপ্লবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় ভাগ্নের বিয়েতে রওনা দিয়ে পথে প্রাণ গেল মামার

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় ভাগ্নের বিয়েতে রওনা দিয়ে পথে প্রাণ গেল মামার
শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় ভাগ্নের বিয়েতে রওনা দিয়ে পথে প্রাণ গেল মামার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

ভাগ্নের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুয়াকাটা লতাচাপলী ইউনিয়নের দফাদার শাহজালাল চৌকিদার। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হলদিবাড়িয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজালাল চৌকিদার কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কলাপাড়া যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলসহ বাসের নিচে পড়ে যান।

 

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই দুর্ঘটনাটি ঘটে।

 

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযুক্ত কাউকে এখনো আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৫২ ● ১৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ