কুয়াকাটায় ভ্রাম্যমাণ ভারসাম্যহীনদের শীতবস্ত্র বিতরণ

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ভ্রাম্যমাণ ভারসাম্যহীনদের শীতবস্ত্র বিতরণ
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬


 

কুয়াকাটায় ভ্রাম্যমাণ ভারসাম্যহীনদের শীতবস্ত্র বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’ অর্ধশতাধিক মানুষিক ভারসাম্যহীন ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। রবিবার বিকেলে শুরু হওয়া কার্যক্রম রাত পর্যন্ত চলছিল। কুয়াকাটা পৌর এলাকার সড়ক, মহাসড়ক ও সমুদ্র সৈকত এলাকায় ভ্রাম্যমাণভাবে থাকা মানুষিক ভারসাম্যহীন নারী-পুরুষ ও অসহায় শিশুদের শীতবস্ত্র পরিয়ে দেওয়া হয়।

শীতবস্ত্র পেয়ে কনকনে ঠান্ডায় কষ্টে থাকা মানুষিক ভারসাম্যহীনরা আনন্দ প্রকাশ করে। উপস্থিত সাধারণ মানুষও বাতিঘরের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। শীতবস্ত্র বিতরণে কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি, আলোকিত কুয়াকাটা’র সম্পাদক ও প্রকাশক, বাতিঘরের সহসভাপতি আনোয়ার হোসেন আনু, অর্থ সম্পাদক শাহীন মীর, প্রচার প্রকাশনা সম্পাদক আঃ ছত্তার ফকির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক পলাশ সরকার ও বাউল শিল্পী আব্দুস ছালাম আকন অংশগ্রহণ করেন।

বাতিঘরের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স জানান, মানবসেবার ব্রত নিয়ে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সমাজসেবক ও সাংবাদিকরা বাতিঘরের পথচলা শুরু করেছেন। সংগঠনটি সমাজে মূল্যবোধ সৃষ্টিসহ প্রতিবন্ধী, দুস্থ ও মানুষিক ভারসাম্যহীনদের পাশে দাঁড়ানো এবং পরিবেশ-উপকূল রক্ষায় কাজ করে যাচ্ছে। সভাপতি ইলিয়াস রেজা জানান, কনকনে ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে কষ্ট ভোগ করা ভ্রাম্যমাণ ভারসাম্যহীনদের খুঁজে খুঁজে শীতবস্ত্র প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৪:৫৬ ● ২৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ