গৌরনদীতে ইসলাম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ইসলাম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীতে ইসলাম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত চারজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস দ্রুত গতিতে চলছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা চারজন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত শেষে দায়ী চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩৪ ● ১১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ