সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

মানববন্ধনে ইউপি সদস্যের বাঁধা, শিক্ষকদের দেখে নেয়ার হুমকি!

হোম » বরগুনা » মানববন্ধনে ইউপি সদস্যের বাঁধা, শিক্ষকদের দেখে নেয়ার হুমকি!
রবিবার ● ২ নভেম্বর ২০২৫


মানববন্ধনে ইউপি সদস্যের বাঁধা, শিক্ষকদের দেখে নেয়ার হুমকি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
সহকারী শিক্ষক রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবিতে রবিবার সকালে বরগুনার আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষকরা মানববন্ধন করেন। ওই মানববন্ধনে সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বাঁধা দেন চরকগাছিয়া ইউনিয়নের ইউপি সদস্য মজিবুর রহমান ককন তালুকদার। তিনি মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকদের দেখে নেয়ার হুমকিও দেন।

এ ঘটনায় চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনায় ২১ অক্টোবর রাতে সন্ত্রাসীরা তাকে বিদ্যালয় হোস্টেল থেকে তুলে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে নির্যাতন করে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে যুবলীগ সদস্য মিজানুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা করেন।

ওই মামলার আসামি তোতা তালুকদারকে পুলিশ পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে। এদিকে হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন তোতার বাবা আবুল কালাম তালুকদার।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫২:৩৮ ● ২৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ