সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাস

হোম » কুয়াকাটা » বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাস
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫


বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ১৫ কেজির পাঙ্গাস

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী) 

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ১৫ কেজি ওজনের এক পাঙ্গাস মাছ। মাছটি বন্দরে নিয়ে এলে দেখার জন্য অনেকেই ভিড় করেন। মঙ্গলবার সকালে আলিপুর মৎস্য আড়তে মাছটি নিলামের মাধ্যমে ১৮ হাজার টাকায় বিক্রি হয়। অর্থাৎ প্রতি কেজির দাম পড়ে ১ হাজাট ২০০ টাকা। মাছটি কিনে মৃধা ফিসের স্বত্বাধিকারী মৎস্য ব্যবসায়ী সালাউদ্দিন।

এর আগে গত ৩১ আগস্ট (রবিবার) বঙ্গোপসাগরে ইলিশসহ অন্যান্য মাছ ধরার সময় জেলের জালে বড়সড় এই পাঙ্গাস ধরা পড়ে। হঠাৎ এমন মাছ পেয়ে জেলেদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, মাছটি ইলিশের জালে ধরা পড়েছিল। আমি মাছটি ১৮ হাজার টাকায় কিনেছি। সামান্য লাভ পেলেই বিক্রি করে দেব।

জেলেদের ভাষ্যমতে, সাগর বা নদীর পাঙ্গাস মাংসে নরম ও স্বাদে অনন্য হওয়ায় দাম দেশি পাঙ্গাসের তুলনায় কয়েকগুণ বেশি। এমন মাছ ধরা পড়লে জেলে পল্লীতে উৎসবের আমেজ তৈরি হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটা জেলেদের জন্য খুশির খবর। সামুদ্রিক মাছ ধরায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা মেনে চলার সুফলই বলা যায়। জেলেরা নিয়ম মেনে মাছ ধরলে ভবিষ্যতেও বড় বড় মাছ ধরা পড়বে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা এখন বেশ ভালো পরিমাণ মাছ ধরতে পারবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:০১ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ