সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫


জব্দকৃত জালগুলো কলাপাড়া ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৩ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে পৌর শহরের কলাবাজার এলাকার তিনটি গোডাউন থেকে এসব জাল জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত জালগুলো কলাপাড়া ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৫২ ● ২২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ