সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

জানাজায় মানুষের ঢল গলাচিপায় সাংবাদিক রিচার্ডের দাফন সম্পন্ন

হোম » গণমাধ্যম » জানাজায় মানুষের ঢল গলাচিপায় সাংবাদিক রিচার্ডের দাফন সম্পন্ন
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)


গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি মো. মুশফিকুর রহমান রিচার্ড (৪৩) আর নেই। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুর কারণ ছিলো মস্তিষ্কে রক্তক্ষরণ।


মরহুম রিচার্ড গলাচিপা পৌরসভার রূপনগরের বাসিন্দা ও গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের একমাত্র ছেলে। তিনি স্ত্রী, বাবা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


তিনি গলাচিপা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং গলাচিপা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় ক্রিকেট অঙ্গনের সংগঠক ও প্রাণপুরুষ হিসেবে তার পরিচিতি ছিল।


প্রথম জানাজা সোমবার রাত ১১টায় ঢাকার সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় গলাচিপা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পৌর কেন্দ্রীয় গোরস্থানে তার মায়ের পাশে দাফন করা হয়।


তার মৃত্যুতে গলাচিপায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় হাজারো মানুষের ঢল নামে। কেন্দ্রীয় বিএনপি, পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলা বিএনপি, প্রেস ক্লাব, বণিক সমিতি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৫৭ ● ৩৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ