সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

ছাতকে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

হোম » সর্বশেষ » ছাতকে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫


শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদ

সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)

 

সুনামগঞ্জের ছাতকে হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

আর্থিক অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে গাফিলতির অভিযোগে ২১ জুলাই ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।

 

পত্রে বলা হয়েছে, বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধানমালার ৫৩(৭) ধারায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সাময়িক বরখাস্তকালীন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

জানা গেছে, মোস্তাক আহমদ ২০১১ সালের ৮ জুন ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০২৪ সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তৎকালীন ইউএনও গোলাম মোস্তফা মুন্নার কাছে অভিযোগ দাখিলের পর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

 

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ইউএনও তরিকুল ইসলাম বরখাস্তের আদেশ দেন। তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:০৪ ● ২৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ