কালকিনিতে আইনশৃঙ্খলা সভায় কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা

হোম » ঢাকা » কালকিনিতে আইনশৃঙ্খলা সভায় কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬


কালকিনিতে আইনশৃঙ্খলা সভায় কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনাসাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি এবং মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হক মুন্সি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কালকিনি সাংবাদিক ইউনিয়নসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্য।

বাংলাদেশ সময়: ১২:১৮:১৫ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ