মনপুরায় পৌরসভা, মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ

হোম » ভোলা » মনপুরায় পৌরসভা, মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬


 

মনপুরায় পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, চরফ্যাসন ও মনপুরার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিচ্ছিন্ন মনপুরায় পৌরসভা, মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। একইসঙ্গে চরফ্যাসন ও মনপুরার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।’

 

তিনি আরও বলেন, চরফ্যাসন ও মনপুরায় শিক্ষার মান উন্নয়নে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিচ্ছিন্ন ও বেড়িবাঁধহীন কলাতলী ইউনিয়নে নতুন বেড়িবাঁধ নির্মাণসহ একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

পথসভায় মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল মন্নান হাওলাদারের অবদানের কথাও তুলে ধরেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডা. কামাল উদ্দিন ও সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্যসচিব হাফেজ আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্যসচিব শাহেদুল ইসলাম শাহীন ও যুগ্ম আহ্বায়ক মো. মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:২১ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ