গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১

হোম » বরিশাল » গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১
শুক্রবার ● ১১ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে তাসবিহ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ আরাফাত আকন বাবু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোঃ আসাদ সিকারী নামে আরও একজন আহত হয়েছেন।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার আশোকাঠি ব্রিজের ঢালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আরাফাত আকন বাবু গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মোঃ হানিফ আকন মাস্টারের ছেলে। আহত আসাদ সিকারীও একই ওয়ার্ডের বাসিন্দা। তিনি এসকেন্দার শিকারীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাসবিহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই আরাফাত আকন বাবুর মৃত্যু হয়।

 

আহত আসাদ সিকারীকে উদ্ধার করে আশোকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি আটক করে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ তারিক হাসান রাসেল জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪২:২৩ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ