দশমিনা এক্সপ্রেস বাস সিন্ডিকেট বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

হোম » পটুয়াখালী » দশমিনা এক্সপ্রেস বাস সিন্ডিকেট বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


দশমিনা এক্সপ্রেস বাস সিন্ডিকেট বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় কথিত ‘দশমিনা এক্সপ্রেস’ বাস সিন্ডিকেট বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দশমিনা এক্সপ্রেস নামে পরিচালিত বাস সিন্ডিকেটের কারণে সাধারণ যাত্রীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. যুবায়ের ইসলাম, উপজেলা এনসিপির প্রতিনিধি মো. তৌহিদ সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের দশমিনা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, জামায়াতে ইসলামের প্রচার ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাঈদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুযেল আমিন প্যাদা, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. কালাম পঞ্চায়েত, পরিবহনের কাউন্টারম্যান মো. সোহেল জোমাদ্দার, দশমিনা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব গাজী সালাউদ্দিন এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাশার।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত প্রাণহানির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৫০ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ