বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬

দশমিনা এক্সপ্রেস বাস সিন্ডিকেট বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

হোম » পটুয়াখালী » দশমিনা এক্সপ্রেস বাস সিন্ডিকেট বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


 

দশমিনা এক্সপ্রেস বাস সিন্ডিকেট বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় কথিত ‘দশমিনা এক্সপ্রেস’ বাস সিন্ডিকেট বন্ধ এবং পটুয়াখালীর দশমিনা উপজেলা ও আশপাশের এলাকার যাত্রীদের দুর্ভোগের জন্য দায়ী বলে অভিযোগ ওঠা দশমিনা এক্সপ্রেস বাস সিন্ডিকেট বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. যুবায়ের ইসলাম, উপজেলা এনসিপির প্রতিনিধি মো. তৌহিদ সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, জামায়াতে ইসলামীর প্রচার ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাঈদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আমিন প্যাদা, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. কালাম পঞ্চায়েত, পরিবহনের কাউন্টারম্যান মো. সোহেল জোমাদ্দার, দশমিনা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব গাজী সালাউদ্দিন এবং ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশারসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দশমিনা এক্সপ্রেস বাস সিন্ডিকেটের কারণে সাধারণ যাত্রীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তারা সিন্ডিকেট ব্যবস্থা বন্ধ করে সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

এ সময় বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রায় প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের দাবি জানান তারা।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৫০ ● ১৮৪ বার পঠিত