মুখ সামলান, না হলে শরীরও সামলাতে পারবেন না: এমপি খোকন তালুকদার

হোম » রাজনীতি » মুখ সামলান, না হলে শরীরও সামলাতে পারবেন না: এমপি খোকন তালুকদার
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


 

মুখ সামলান, না হলে শরীরও সামলাতে পারবেন না: এমপি খোকন তালুকদার

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘কিছু বেয়াদব জুলাই আন্দোলন ও জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাদের উদ্দেশে বলতে চাই, মুখ সামলান। তা না হলে শরীরও সামলাতে পারবেন না।’

 

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

খোকন তালুকদার বলেন, ‘জুলাই আন্দোলন বাংলাদেশের সব মানুষের আন্দোলন। এমন অনেক মা আছেন, যারা তাদের দুই সন্তান হারিয়েছেন। গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের কষ্টও অনেক। দেশের প্রতি তাদের ভালোবাসা রয়েছে। আমরাও তাদের পাশে থাকতে চাই। জুলাই শহীদ পরিবার এবং গত ১৭ বছরে গুম ও খুনের শিকার সব পরিবারের পাশে থাকতে চাই। আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে কিছুটা হলেও শান্তি ফিরিয়ে আনতে চাই।’

কালকিনি উপজেলার সাহেবরামপুর নতুন আন্ডারচর এলাকায় আড়িয়াল খাঁ নদের তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী কর্মসূচিতে এমপি খোকন তালুকদার

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬:০০:৪৭ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ