মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ জসিম চৌকিদার (২২) নামে এক কথিত মাদককারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছাদিমুন্সি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক জসিম চৌকিদার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের দুলাল চৌকিদারের ছেলে। পুলিশ জানায়, পরিদর্শক (নিরস্ত্র) মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ছৈলাবুনিয়া গ্রামের ছাদিমুন্সি বাজারের দক্ষিণ পাশে খলিল ঘরামীর বাড়ির সামনের সড়কে জসিমকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংগতি দেখা দিলে দেহ তল্লাশি করে ৮১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, বিশেষ অভিযানে জসিম চৌকিদারকে ৮১ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৭:১৬ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ