আগৈলঝাড়ায় মাদক কারবারিকে তিন মাসের কারাদণ্ড

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় মাদক কারবারিকে তিন মাসের কারাদণ্ড
বুধবার ● ১৭ জুন ২০২৬


আগৈলঝাড়ায় মাদক কারবারিকে তিন মাসের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রাম থেকে ৫০ গ্রাম গাঁজাসহ সঞ্জয় বল্লভ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. সাইদুল ইসলাম হৃদয়। সঞ্জয় বল্লভ তেতলা গ্রামের কৃষ্ণ কান্ত বল্লভের ছেলে।

পরে তাকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিখন বণিকের আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

দণ্ডাদেশ কার্যকর শেষে বুধবার দুপুরে সঞ্জয় বল্লভকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪০:৫৯ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ