পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির আটক

হোম » লিড নিউজ » পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির আটক
বুধবার ● ১০ জুন ২০২৬


 

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির আটক

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা গোলাম কবিরকে (৫৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন মোস্তফা গোলাম কবির। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলমগীর কবিরকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

 

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা একাধিক মামলা দায়ের করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

 

পাথরঘাটা থানার ডিউটি অফিসার আঁখি বলেন, ‘সাবেক উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ বুধবার তাকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’

 

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য দিতে পারেননি।

বাংলাদেশ সময়: ৬:৫৬:৩৪ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ