
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি সমর্থন জানিয়ে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদীতে। উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। র্যালিটি গৌরনদী বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি ঢাকা-বরিশাল মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি ও সমাবেশে উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েদুল আলম সেন্টু খান, গৌরনদী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ফুয়াদ হোসেন এ্যনি, সদস্য সচিব মো. মনির আকন, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু এবং সদস্য সচিব গোলাম মাহাতাব সরদারসহ নেতৃবৃন্দ।
বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফলতা কামনা করেন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। দীর্ঘদিন ধরে যারা সংগঠনের জন্য কাজ করছেন, তাদের নিয়েই ভবিষ্যতে গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. জসিম শরীফ, পৌর যুবদল নেতা মো. রিয়াজ ভূঁইয়া, সিরাজ সরদার, মো. নুরু সরদার, আরিফুর রহমান মিঠু, মো. উজ্জ্বল সরদার, মো. খলিল মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।