মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

হোম » আবহাওয়া » মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬


 

মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩–৪ দিনের মধ্যে এটি সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এতে দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় আকাশ ঘন মেঘাচ্ছন্ন এবং বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। দেশের উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় পটুয়াখালীর পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সাগরে মাছধরা বন্ধ থাকায় সব ট্রলার বর্তমানে উপকূলের কিনারে নিরাপদে অবস্থান করছে।’

বাংলাদেশ সময়: ১২:০০:৫৬ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ