দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ আহত ১০

হোম » পটুয়াখালী » দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ আহত ১০
রবিবার ● ৭ জুন ২০২৬


 

এটি প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকি উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

 

শনিবার বিকেল থেকে রোববার সকাল ৯টার মধ্যে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পিরতলা বাজার ও আঙ্গারিয়া বাজার এলাকায় পৃথক সময়ে এ ঘটনা ঘটে।

 

আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অধিকাংশের ক্ষত পরিষ্কারসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

আহতদের মধ্যে রয়েছে সৃজনী বিদ্যানিকেতনের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আদনান এবং আঙ্গারিয়া এলাকার নজরুল ইসলামসহ অন্তত ১০ জন।

 

স্থানীয়রা জানান, হঠাৎ একটি পাগলা কুকুর একের পর এক মানুষকে কামড়াতে শুরু করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত কুকুরটি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন তারা।

 

দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, হাসপাতালে র‌্যাবিস ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে। আহতরা সবাই হাসপাতালে আসলে প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৮:০৯ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ