বাংলাদেশ স্কাউটস মেধা তালিকায় নলছিটির তানজিলা আক্তার মাসিয়ার সাফল্য

হোম » শিক্ষা » বাংলাদেশ স্কাউটস মেধা তালিকায় নলছিটির তানজিলা আক্তার মাসিয়ার সাফল্য
শনিবার ● ২৩ মে ২০২৬


 

বাংলাদেশ স্কাউটস মেধা তালিকায় নলছিটির তানজিলা আক্তার মাসিয়ার সাফল্য

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

নলছিটি উপজেলায় বাংলাদেশ স্কাউটসের প্রকাশিত মেধা তালিকায় স্থান করে নিয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলার গোহালকাঠি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার মাসিয়া। গত ১৭ মে বাংলাদেশ স্কাউটস প্রকাশিত এই তালিকায় নলছিটি উপজেলায় একমাত্র শিক্ষার্থী হিসেবে সে এ গৌরব অর্জন করে।

 

সে নলছিটি উপজেলায় গোহালকাঠি গ্রামের বাসিন্দা জিয়া সিকদার ও মিতু আক্তার দম্পতির কন্যা। পাশাপাশি কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম. আখতারুজ্জামান বাচ্চুর নাতনি।

 

তানজিলা আক্তার মাসিয়ার এই অর্জনে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার ভবিষ্যৎ সাফল্যের জন্য পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:০২:১৬ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ