কুয়াকাটায় ইয়াবা পরিবহনের দায়ে যুবদল নেতাসহ দু’জনের কারাদণ্ড

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ইয়াবা পরিবহনের দায়ে যুবদল নেতাসহ দু’জনের কারাদণ্ড
শুক্রবার ● ২২ মে ২০২৬


 

কুয়াকাটায় ইয়াবা পরিবহনের দায়ে যুবদল নেতাসহ দু’জনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী) 

কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বেল্লাল হাওলাদারকে (৪৫) ইয়াবা পরিবহনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ইয়াবা সেবনের অপরাধে আরও একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড কার্যকর করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় বেল্লাল হাওলাদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

এছাড়া ইয়াবা সেবনের অপরাধে অপর এক ব্যক্তি বেল্লাল হাওলাদারকে (৪১) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

অপরদিকে, একই রাতে ক্ষতিকর কেমিক্যাল কার্বাইড দিয়ে কলা পাকানোর অপরাধে বাবুল গাজী (৫২) নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

অভিযানে কলাপাড়া থানা পুলিশ ও পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:০৬ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ