বরগুনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মশালা

হোম » বরগুনা » বরগুনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মশালা
বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬


বরগুনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক,বরগুনা
বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর আয়োজিত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর আয়োজিত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা ও সিভিলে সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ।

জানা যায়, ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ইলিশের পোনা নিধন বন্ধ, ছোট ফাঁসের অবৈধ জাল উৎপাদন নিয়ন্ত্রণ, নদ-নদীর নাব্যতা রক্ষা এবং জেলে সহায়তা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন কোস্টগার্ড পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মোঃ শাহজালাল, দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মাইনুল ইসলাম এবং কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক শেষ কথা পত্রিকার বার্তা সম্পাদক আতিকুর রহমান ইশতি।

প্রধান অতিথি মিজ্ তাছলিমা আক্তার বলেন, আগে জীবন, পরে জীবিকা। সমুদ্রে নিরাপদ এলাকায় অবস্থান করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে হবে। অপহরণের মত ঘটনা ঘটলে পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এছাড়াও তিনি বরগুনায় একটি মৎস্য জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন। কর্মশালা শেষে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭০ জন জেলের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫০:৩০ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ