অবশেষে কুয়াকাটা সৈকতের পচা বর্জ্য অপসারণ, ফিরছে স্বস্তি

হোম » কুয়াকাটা » অবশেষে কুয়াকাটা সৈকতের পচা বর্জ্য অপসারণ, ফিরছে স্বস্তি
রবিবার ● ১৭ মে ২০২৬


 

অবশেষে কুয়াকাটা সৈকতের পচা বর্জ্য অপসারণ, ফিরছে স্বস্তি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ব্লকে জমে থাকা পচা বর্জ্য ও দুর্গন্ধযুক্ত আবর্জনা অপসারণ শুরু হয়েছে। পর্যটকদের ভোগান্তি ও পরিবেশ দূষণের বিষয়টি গুরুত্ব দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ এমন পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে।

 

দীর্ঘদিন ধরে ওই এলাকায় পচা বর্জ্য জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা চরম দুর্ভোগে পড়েন। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পর্যটন এলাকার সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ ছিল।

 

প্রশাসনের নজরে বিষয়টি আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকায় স্বস্তি ফিরতে শুরু করেছে। স্থানীয়রা জানান, এ উদ্যোগের ফলে পরিবেশ উন্নত হচ্ছে এবং পর্যটকদের চলাচলও স্বাভাবিক হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দারা ইউএনও মো. কাউছার হামিদের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সচেতন মহলের মতে, পর্যটন এলাকার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকলে কুয়াকাটার ভাবমূর্তি আরও ইতিবাচক হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৪৮ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ