নেছারাবাদে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

হোম » পিরোজপুর » নেছারাবাদে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


নেছারাবাদে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- রাসেল খান (২৮), মেহেরাব হোসেন আবির (২০) ও শাকির মোল্লা (২০)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট বন্দরের পাশের গ্রীন রোড এলাকায় অভিযান চালায় নেছারাবাদ থানা পুলিশ। এ সময় এসআই জহিরুল ইসলাম, এএসআই রিয়াদ হাসান ও এএসআই শাওন মোল্লার নেতৃত্বে পুলিশ সদস্যরা নাসির উদ্দিনের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

 

পরে দেহ তল্লাশি করে রাসেল খানের কাছ থেকে ১০ পিস, আবির ও শাকিরের কাছ থেকে ৫ পিস করে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত রাসেল উপজেলার সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুনসুর আলীর ছেলে, আবির একই এলাকার মিজানুর রহমানের ছেলে এবং শাকির দক্ষিণ কৌরিখাড়া এলাকার সালাম মোল্লার ছেলে।

 

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মঙ্গলবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪৩:২০ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ