সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর, হাইকোর্টের আদেশ

হোম » রাজনীতি » সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর, হাইকোর্টের আদেশ
সোমবার ● ১১ মে ২০২৬


 

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর, হাইকোর্টের আদেশ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও দশম জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত।

রবিবার বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দীর্ঘ প্রায় ৪৫ বছর বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা এই সাবেক সংসদ সদস্যের পক্ষে অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন উল্লেখ করে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তিনি জানান, আদালতের আদেশ অনুযায়ী দ্রুতই আ স ম ফিরোজ কারাগার থেকে মুক্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি আসামি ছিলেন। অভিযোগটি ছিল জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে ঢাকায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪৪ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ