কলাপাড়ায় অনুমোদনহীন স্কুল সিলগালা, ইউএনও’র অভিযান

হোম » শিক্ষা » কলাপাড়ায় অনুমোদনহীন স্কুল সিলগালা, ইউএনও’র অভিযান
বুধবার ● ২২ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় অনুমোদনহীন স্কুল সিলগালা, ইউএনও’র অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদন ছাড়াই পরিচালিত ‘অনির্বাণ মডেল স্কুল’ সিলগালা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

 

পৌর শহরের গার্লস স্কুলের পশ্চিম পাশে স্থাপিত এ প্রতিষ্ঠানটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার নীতিমালা অনুসরণ না করে পরিচালিত হচ্ছিল বলে জানায় প্রশাসন।

 

অভিযান শেষে ইউএনও কাউছার হামিদ জানান, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. শাহিনের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন না করেও তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, যার ফলে তারা চলতি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

 

তিনি আরও জানান, ‘প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন নেই। অতিরিক্ত টাকা নিয়ে কোচিং সেন্টারের মতো কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করানো হতো, যা সম্পূর্ণ অবৈধ।’

 

ইউএনও বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:০০:২০ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ