বরিশালের গৌরনদীতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

হোম » ইসলামী জীবন » বরিশালের গৌরনদীতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬


 

বরিশালের গৌরনদীতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিয়াশুর এলাকায় মানবকল্যাণ যুব সোসাইটির উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব নামাজের পর কুরআন ও হাদিসের আলোচনা শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে রাত ১১টার দিকে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বরিশাল উত্তর জেলার সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন ক্বারী মাওলানা শামীম ওসমান, যিনি বিভিন্ন টেলিভিশনে নিয়মিত ক্বারী হিসেবে পরিচিত। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুফতি তরিকুল ইসলাম।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১২:০৫:৫৮ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ