মির্জাগঞ্জে অগ্নিকান্ডে ৩ দোকানঘর ভস্মীভূত
হোম পেজ »
পটুয়াখালী »
মির্জাগঞ্জে অগ্নিকান্ডে ৩ দোকানঘর ভস্মীভূত

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকান্ডে ৩টি দোকানঘরসহ মালামাল ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ মার্চ) ভোর চারটার দিকে উপজেলার সুবিদখালী বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রীমন্ত নদীর উপর হযরত ইয়ার উদ্দিন খলিফা(রঃ) ব্রীজের পশ্চিম ঢালে। ক্ষতিগ্রস্থ দোকানগুলো ফাতেমা বেগম, সোহেল মাঝী ও মোঃ আনোয়ার কাজীসহ ৩টি চা-পানের দোকান। তবে ধারনা করা হচ্ছে সোহেল মাঝীর চায়ের দোকান থেকে বৈদ্যুকিত শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়। তবে অসহায় ফাতেমার ক্ষতির পরিমান বেশী। মির্জাগঞ্জ ফারার সার্ভিস স্টেশনের টিম লিডার মোঃ ইব্রাহিম জানান, উপজেলার সুবিদখালী বাসস্ট্যান্ড এলাকায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। বৈদ্যুকিত শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে ধারান করা হয়েছে। এতে ঘরের ভেতরে মালামালসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, ঘরের ভিতরে গ্যাসের সিলিন্ডার ছিলো। গ্যাসের সিলিন্ডার বিম্ফোরন হলে ক্ষতির পরিমান আরো বাড়তো।
ইউজি/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৫১:১৬ ●
১৯ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)