নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণে এমপির আশ্বাস

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণে এমপির আশ্বাস
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬


 

নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণে এমপির আশ্বাস

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে আবেদন করেছেন নেছারাবাদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন-এর কার্যালয়ে তিনি এ আবেদনপত্র উপস্থাপন করেন।

 

সাক্ষাৎকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান অবকাঠামোগত সংকট, রোগীর ক্রমবর্ধমান চাপ এবং আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এমপি সোহেল মনজুর বিষয়টি গুরুত্বসহকারে শুনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

 

ডা. আসাদুজ্জামান জানান, প্রতিমন্ত্রী আন্তরিকভাবে আবেদন গ্রহণ করেছেন এবং কমপ্লেক্সের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন। নতুন ভবন নির্মিত হলে সাধারণ মানুষ আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। পাশাপাশি কোয়ার্টার, নার্সদের বাসস্থান ও বাউন্ডারি ওয়ালসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের কথাও প্রতিমন্ত্রী নিশ্চিত করেন।

 

সাক্ষাৎকালে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেনও উপস্থিত ছিলেন। তিনি উদ্যোগটি সাধুবাদ জানান এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে সহযোগিতা কামনা করেন। স্থানীয়রা আশাবাদ প্রকাশ করেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪৮ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ