গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক হলেন মহিউদ্দিন হেলাল

হোম পেজ » পটুয়াখালী » গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক হলেন মহিউদ্দিন হেলাল
বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬


গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক হলেন মহিউদ্দিন হেলাল

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন আল হেলাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটে উপ-পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। প্রশাসনে উদ্ভাবনী উদ্যোগ, সেবার মানোন্নয়ন ও ডিজিটাল কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ এই ইউনিটে তার পদায়নকে প্রশাসনিক দক্ষতা ও কর্মসাফল্যের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
গলাচিপায় দায়িত্ব পালনকালে তিনি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেন। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণের পাশাপাশি দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দ্রুত সমন্বয় ও কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশংসা অর্জন করেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ তার নতুন দায়িত্বে যোগদানকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হচ্ছে।
গলাচিপা-দশমিনার মানুষের প্রত্যাশা, নতুন দায়িত্বেও তিনি একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০২:৩৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ