উৎসবমুখর ভোটগ্রহণ কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আটক ৩

হোম পেজ » লিড নিউজ » উৎসবমুখর ভোটগ্রহণ কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আটক ৩
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় উৎসবমুখর ভোটগ্রহণ, জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আটক ৩

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

তবে ভোটগ্রহণ চলাকালে পৃথক দুই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাওহীদ ইসলাম (১৬) ও তার সহযোগী সোহাগ সিকদারকে (৪৬) আটক করা হয়।

এছাড়া সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬) নামের একজনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:৫৫:০২ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ