গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬


 

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সবাইকে নিরাপদে রাখা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন স্টোর রুমের মধ্যেই সীমাবদ্ধ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। আগুনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি; তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট বা যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সঠিক কারণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭:০৬:২৩ ● ৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ