সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

নিষেধাজ্ঞা শেষে আজ রাতেই গভীর সাগরে ফিরছেন জেলেরা

হোম » লিড নিউজ » নিষেধাজ্ঞা শেষে আজ রাতেই গভীর সাগরে ফিরছেন জেলেরা
শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫


নিষেধাজ্ঞা শেষে আজ রাতেই গভীর সাগরে ফিরছেন জেলেরা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ রবিবার দিবাগত রাত ১২টার পর থেকে গভীর সাগরে মাছ ধরতে ফিরছেন জেলেরা। দীর্ঘ বিরতির পর ইলিশ শিকারের এই সূচনা ঘিরে কুয়াকাটাসহ পুরো উপকূলে বইছে উৎসবের আমেজ।

পটুয়াখালী উপকূলের প্রায় ৭৯ হাজার জেলে পরিবারের মুখে ফিরেছে স্বস্তি। ইতোমধ্যে ট্রলার, জাল, জ্বালানি ও খাদ্যসামগ্রী প্রস্তুত রেখেছেন তারা। মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরের শিববাড়িয়া নদীতে সারি সারি ট্রলার এখন যাত্রার অপেক্ষায় নোঙর করে আছে। কেউ ট্রলারে জ্বালানি তুলছেন, কেউ জাল মেরামত করছেন। রাত ১২টা বাজলেই বুকভরা আশা নিয়ে একসঙ্গে সাগরে নামবেন তারা—নতুন ভাগ্যের আশায়।

প্রতি বছর কুয়াকাটার আন্ধার মানিক নদীর মোহনায় ডিম ছাড়ে মা ইলিশ। মা ইলিশ রক্ষায় ২০০৬ সাল থেকে সরকার ২২ দিনের এই অবরোধ কার্যকর করে আসছে।

তবে জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা নির্বিঘ্নে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়। এছাড়া সরকারি প্রণোদনার ২৫ কেজি চালের মধ্যে বাস্তবে অনেক সময় ২২ কেজির বেশি পাওয়া যায় না, আবার কেউ কেউ প্রণোদনার আওতার বাইরে থাকেন। তারপরও মহাজনের ধার শোধ ও জীবিকার তাগিদে তারা আবার সাগরমুখী হচ্ছেন।

মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল গাজী বলেন, জেলেদের জন্য প্রণোদনা বাড়ানো এখন সময়ের দাবি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এবারের অবরোধ শতভাগ সফল হয়েছে। তবে প্রণোদনা যে অপর্যাপ্ত, তা অস্বীকার করা যায় না।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞার মতো ভারতীয় জেলেদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে সুপারিশ পাঠানো হয়েছে। জেলেদের দাবি অনুযায়ী ভবিষ্যতে এ সমন্বয় কার্যকর হতে পারে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৫৯:১৭ ● ২৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ