সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

মোংলায় পূজা পরবর্তী মতবিনিময় সভায় বিএনপি নেতা ফরিদুল

হোম » খুলনা » মোংলায় পূজা পরবর্তী মতবিনিময় সভায় বিএনপি নেতা ফরিদুল
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


বক্তব্য রাখছেন বাগেরহাট-৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী  জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

মোংলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আজ শনিবার পূজা পরবর্তী মতবিনিময় সভা করেছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

সভায় তিনি বলেন, দল ক্ষমতায় এলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫-৩০ কোটি গাছ লাগানোর ঘোষণা দেয়া হয়েছে। গাছ রোপণ উদ্বেগ কমাবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।

ফরিদুল ইসলাম বলেন, মোংলা-বন্দর, ইপিজেড ও সুন্দরবন আমাদের ভৌগোলিকভাবে শক্তি। এসব সম্পদকে কাজে লাগিয়ে স্থায়ী কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। তিনি সুন্দরবন কেন্দ্র করে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।

সভায় উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষও সভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৩:৫২:৪১ ● ২৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ