সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

প্রযুক্তির ছোঁয়ায় কৃষি: দুর্যোগ মোকাবিলায় মোবাইল অ্যাপস

হোম » পটুয়াখালী » প্রযুক্তির ছোঁয়ায় কৃষি: দুর্যোগ মোকাবিলায় মোবাইল অ্যাপস
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫


প্রযুক্তির ছোঁয়ায় কৃষি: দুর্যোগ মোকাবিলায় মোবাইল অ্যাপস

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী):

পটুয়াখালীর কুয়াকাটায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কৃষিক্ষেত্রে দুর্যোগ মোকাবিলা ও আধুনিকায়নে মোবাইল অ্যাপ ব্যবহারের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জাগোনারীর আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে; সকাল ১০টায় কুয়াকাটা হোটেল ডি-মোর ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে শুরু হওয়া অনুষ্ঠানে পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার মোট ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন।

প্রশিক্ষণটি “চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি অ্যাকশন” প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়; প্রকল্পটিকে সহযোগিতা করেছে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, কারিগরি সহায়তা দিয়েছে রাইমস এবং অর্থায়ন করেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রকল্পটি বর্তমানে পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার আটটি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

সভাপতিত্ব করেন কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. আব্দুল মুহিত। প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক নিলুফার আক্তার বানু। প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আমানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল ইসলাম মজুমদার ও কলাপাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেইভ দ্য চিলড্রেনের অফিসার সঞ্জিতা হালদার, রাইমসের সিনিয়র অফিসার ও আবহাওয়াবিদ মোঃ তানজিলুর রহমান এবং অ্যাপ ডেভেলপার মোঃ খায়রুল ইসলাম অন্তর। অনুষ্ঠান পরিচালনা করেন জাগোনারীর প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার; পৌরায় ও সুবিধাভোগী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ মোট প্রায় ৪৫ জন অংশগ্রহণ করেন।

সভাপতির প্রাণবন্ত ফ্যাসিলিটেশন এবং অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে প্রশিক্ষণটি উৎসবমুখর ও ফলপ্রসূভাবে সমাপ্ত হয়।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৯:৪৯ ● ৩১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ