সর্বশেষ
গৌরনদীতে প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন ১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে

বিরামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন!

হোম » কৃষি » বিরামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন!
শনিবার ● ১৭ মে ২০২৫


বিরামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন!

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে আজ শনিবার (১৭মে) চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে আশরাফুল ইসলাম (৪০) নামের এক যুবকের এক হাত ও এক পা কেটে বিচ্ছিন্ন হয়েছে। তাকে সঙ্কটাপন্ন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশরাফুল ইসলার্ম ফুলবাড়ী উপজেলার বারাইপাড়া সুজাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে বিরামপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আশরাফুল পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত আশরাফুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়ার কবির জানান, অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জিআরপি (রেলওয়ে) পার্বতীপুর থানার ওসি ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যুবককে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা দিনাজপুুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন।


এসিজি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৫:৫৩ ● ২৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ