বামনায় ডাকাতিকালে প্রবাসীর বৃদ্ধা মাকে খুন!

হোম » কৃষি » বামনায় ডাকাতিকালে প্রবাসীর বৃদ্ধা মাকে খুন!
বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪


বামনায় ডাকাতিকালে প্রবাসীর বৃদ্ধা মাকে খুন!

বামনা (বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাতদল ওই প্রবাসীর বৃদ্ধ মাকে শ^াসরোধ করে হত্যা করে মালামাল লুট করে নেয়। নিহত ওই বৃদ্ধার নাম মোসা. ফাতিমা বেগম(৬৮)। তিনি ওই গ্রামের খোরশেদ জমাদ্দারের স্ত্রী।
গত বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার পরে এ ডাকাতির ঘটনাটি সংগঠিত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে বামনা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসে । পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ বরগুনা জেলা সদরে পাঠায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে  উত্তর কাকচিড়া গ্রামের প্রবাসী মাসুদ ও ইলিয়াসের বাড়িতে ডাকাত দল হামলা করে। এসময় বাড়িতে তাদের বৃদ্ধ মা ফাতিমা বেগম ও শতবর্ষী বৃদ্ধ বাবা খোরশেদ জমাদ্দার ছিলেন।
খোরশেদ জমাদ্দার জানায়, ডাকাতদের মধ্যে একজন ঘরের দরজায় নক করে। তখন তার স্ত্রী দরজা খুলে দিলে  ডাকাতরা ঘরে ঢুকে পড়ে। এসময় তার স্ত্রী ডাকাতদের চিনে ফেলায় তারা শতবর্ষী খোরশেদ জমাদ্দারকে বেঁধে তার স্ত্রীকে গলায় গামছা পেচিয়ে শ^াসরোধ করে মেরে ফেলে।  পরে ডাকাত দল ঘরের আলমারি ভেঙ্গে মুল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। তবে কি পরিমাণ মালামাল ও স্বর্নাল্কংার লুট হয়েছে তা এখনো নিরুপণ করা সম্ভব হয়নি।
এব্যাপারে বামনা থানার অফিসার ইন চার্জ মো. হারুন অর-রশীদ হাওলাদার বলেন, ঘটনা ঘটনার ৩০ মিনিটের মধ্যে আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌছে ছিলাম। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষে থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:২৭ ● ৩৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ