সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

হোম » কৃষি » নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪


নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥

ঝালকাঠির নলছিটিতে মো. ফুয়াদ কাজী (৩৭) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামে মসজিদবাড়ি এলাকা থেকে ফুয়াদ কাজীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফুয়াদ কাজী উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ছিলেন। তাঁর বাবার নাম মকবুল হোসেন কাজী। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী সাগরকন্যাকে বলেন, স্থানীয় মানুষের মাধ্যমে খবর পেয়ে চৌদ্দবুড়িয়া গ্রাম থেকে ফুয়াদ কাজীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই হত্যাকান্ডে কারা জড়িত রয়েছে, তা দ্রুত খুঁজে বের করা হবে।
ওসি আরও বলেন, নির্বাচনী সহিংসতা নয়, এটি পূর্বশত্রুতার জের। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সোমবার ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

 

কেই/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩০:০০ ● ৪০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ