কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬


কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং উপজেলা বিএনপির উদ্যোগে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষ পায়রায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ কাইউম, কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস হোসেন, মহিপুর থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উৎপল।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তেং মং, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

অন্যদিকে, দিবসটি উপলক্ষে ভোরে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৫৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ