বাউফলে গণ অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোম » রাজনীতি » বাউফলে গণ অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬


 

বাউফলে গণ অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় সংগঠনটির বাউফল উপজেলা শাখা ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে একটি র‍্যালি বের করা হয়। এতে গণ অধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

গণ অধিকার পরিষদের বাউফল উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. সৈয়দ নজরুল ইসলাম (লিটু)। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ-আলম সিকদার।

 

সভায় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণ অধিকার পরিষদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৩:১০ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ