মহিপুরে ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » মহিপুরে ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬


 

মহিপুরে ৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী):

 

পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লতাচাপলী ইউনিয়নের আলীপুর সেতুর পূর্ব পাশে আলীপুর-চাপলী সড়কের একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহিপুর ইউনিয়নের কাঠপট্টি এলাকার মৃত দুলাল গাজীর ছেলে রমজান গাজী (৩০) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি এলাকার আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে মো. জাফর হাওলাদার (২৮)।

 

পুলিশ জানায়, মহিপুর থানার একটি অভিযানিক দল আলীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় আলীপুরে ওই সড়কে জয়নালের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মহিপুর থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ১০, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬। মামলায় জিআর নম্বর ১২১ উল্লেখ করা হয়েছে।

 

গ্রেপ্তার দুজনকে শনিবার দুপুরের দিকেই আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:২৬:২৮ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ