আগৈলঝাড়ায় মাদকসহ ৫ জন গ্রেপ্তার

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় মাদকসহ ৫ জন গ্রেপ্তার
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬


 

আগৈলঝাড়ায় মাদকসহ ৫ জন গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, উপজেলার বেলুহার গ্রামের মতিউর রহমানের ছেলে শান্ত সন্যামত (২৫) ও ছয়গ্রাম এলাকার সন্তোষ বাড়ৈর ছেলে মিঠুন বাড়ৈকে (২৬) শান্ত সন্যামতের মাছের ঘেরের পাশ থেকে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

 

অপর অভিযানে উত্তর শিহিপাশা গ্রামের হাবিব সরদারের ছেলে আহাদ সরদার (২৫), ফুল্লশ্রী গ্রামের ইউনুস পাইকের ছেলে অন্তর পাইক (২১) এবং পূর্ব সুজনকাঠি গ্রামের টিএম সেলিমের ছেলে জিহাদ ইবনে সেলিম জয়কে (২৪) সুজনকাঠি এতিমখানা মোড় থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:২৬ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ