গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা

হোম » বরিশাল » গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শুরু হওয়া এ কর্মসূচিতে মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে খাঞ্জাপুর ইউনিয়ন মাদক নির্মূল পরিষদের উদ্যোগে শোভাযাত্রাটি আয়োজন করা হয়। এতে সংগঠনের আহ্বায়ক মাইনুদ্দিন খোকন, সদস্যসচিব ইমরান হোসেন জনি (কামাল), কার্যনির্বাহী সিনিয়র সদস্য নাসির সরদার এবং সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও ইউপি সদস্য মোহাম্মদ আলী হাওলাদার উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের সমন্বয়ক ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সাইফুল ইসলাম, ইলিয়াচ সরদার, এনাম তালুকদার, মাইনুল ইসলাম মানু ও এমদাদ হোসেন অংশ নেন।

শোভাযাত্রায় ছাত্র ও যুবনেতা ইসমাইল হোসেন, যুবদল নেতা মো. কবির সরদার, মাসুদ সরদার, মাহবুব মুন্না ও মোহাম্মদ রাসেল, ছাত্রদল নেতা মো. মিরাজ হোসেন ও মো. জাহিদ হোসেন, জামায়াতে ইসলামী খাঞ্জাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাদিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ মুফতি গোলাম মোস্তফা ও মুফতি আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকেরা জানান, খাঞ্জাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই কর্মসূচির মূল উদ্দেশ্য।

পরে শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ২৩:২৫:১৫ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ