উজিরপুরে দুই বাস ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ১০

হোম » বরিশাল » উজিরপুরে দুই বাস ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ১০
শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬


উজিরপুরে দুই বাস ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ১০

সাগরকন্যা প্রতিবেদক, উজিরপুর (বরিশাল)

 

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী দুটি বাস ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে মোশারফ হোসেন (৬০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাস ও রিকশার যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন জয়শ্রী গ্রামের বাসিন্দা।

 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন বলেন, ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস ও বরিশালগামী সেবা পরিবহনের একটি লোকাল বাসের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএমএফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চলাচলরত একটি রিকশাকে চাপা দিলে চালক মোশারফ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১:৫৮:২৩ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ