বোরহানউদ্দিনে জগন্নাথদেবের ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত

হোম » ভোলা » বোরহানউদ্দিনে জগন্নাথদেবের ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত
শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬


বোরহানউদ্দিনে জগন্নাথদেবের ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত

 

সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)

 

আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ভোলার বোরহানউদ্দিনে হিন্দু সম্প্রদায়ের জগন্নাথদেবের ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার এ উপলক্ষে গীতাপাঠ, পূজা-অর্চনা, আরতি, কীর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অসংখ্য ভক্ত রথের দড়ি ধরে অংশ নেন।

 

উপজেলা কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল। বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রক্ষিত ও সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাসের নেতৃত্বে রথটি পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী গৌর-নিতাই আশ্রম মন্দিরে গিয়ে শেষ হয়।

 

এ সময় উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবু নারায়ণ কর্মকার, সহসভাপতি বাবু গোপাল ঘোষ, অসীম দাস পন্তি, সম্পাদক নীলরতন দে এবং উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সম্পাদক ও ভক্তরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:০৩ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ