পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ভিসিকে সংবর্ধনা

হোম » শিক্ষা » পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ভিসিকে সংবর্ধনা
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬


 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ভিসিকে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, পরিচালক মো. আব্দুস সোবাহান, উপপরিচালক আরাফাত হোসেন এবং পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মুসা খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা।

 

বিদায়ী বক্তব্যে অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি ও প্রশাসনিক অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে একসঙ্গে অনেক কাঠামোগত কাজ সম্পন্ন করতে হয়েছে। সিন্ডিকেট গঠন ও সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন প্রশাসনিক কাজে সীমাবদ্ধতার মধ্যেও দায়িত্ব পালন করতে হয়েছে।

 

তিনি আরও বলেন, ‘আমরা এখানে কারও পক্ষ নিয়ে কাজ করিনি, সবাইকে নিয়েই কাজ করেছি।’

 

এর আগে ২০২৪ সালের ২৯ অক্টোবর তিনি পিবিপ্রবির দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

উল্লেখ্য, গত সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পিবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে নিয়োগ দেওয়া হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক।

বাংলাদেশ সময়: ২০:৩৬:২৫ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ